ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র প্রধানমন্ত্রীর
বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব নিয়োগপত্র হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগপত্র হাতে পেয়ে পরিবারের অনেক সদস্য আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, আমরা বিএনপি পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স