ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাত ও মাড় দিয়েও করা যায় রূপচর্চা

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
ভাত ও মাড় দিয়েও করা যায় রূপচর্চা

রূপচর্চার জন্য দামি প্রসাধনী প্রয়োজন সবসময় হয় না।  রান্নাঘরে থাকা ভাত, চাল আর ভাতের মাড় দিয়েই করা যায় সহজ কিছু ঘরোয়া রূপচর্চা। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন।

ভাত দিয়ে ফেসপ্যাক
ভালোভাবে সেদ্ধ ভাত মিহি করে নিন।
এর সঙ্গে সামান্য হলুদ, টমেটোর রস অথবা দুধ মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন।
মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ধীরে ধীরে ধুয়ে ফেলুন।

ভাতের মাড়
ঘন ভাতের মাড় ছেঁকে ঠান্ডা করে নিন।
তুলার সাহায্যে মুখে আলতোভাবে ৫ মিনিট ম্যাসাজ করুন।
চাইলে মাড়ের ওপর শুকনো শিট মাস্ক ব্যবহার করতে পারেন।
শুষ্ক ত্বকের জন্য মাড়ের সঙ্গে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করা যায়।
:
চালের গুঁড়া দিয়ে স্ক্রাব
চাল ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে মিহি করে গুঁড়া করে নিন।
এই গুঁড়া ক্লিনজারের সঙ্গে মিশিয়ে হালকা হাতে স্ক্রাব করতে পারেন।
ভাতের মাড়ের সঙ্গেও চালের গুঁড়া মিশিয়ে স্ক্রাব তৈরি করা যায়।
উজ্জ্বলতার জন্য প্যাক:

উজ্জ্বলতার জন্য প্যাক
দুই চামচ চালের গুঁড়া নিন।
এর সঙ্গে আধা চামচ কমলার খোসার পেস্ট এবং এক চামচ টকদই মিশিয়ে নিন।
মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
ময়েশ্চারাইজিং প্যাক:

ময়েশ্চারাইজিং প্যাক
চালের গুঁড়ার সঙ্গে মধু ও দুধের সর মিশিয়ে নিন।
মুখে লাগিয়ে কিছুক্ষণ পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তবে মনে রাখবেন, সবার ত্বক একরকম নয়। তাই মুখে ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো। কোনো ধরনের জ্বালা বা অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করুন।



কমেন্ট বক্স