ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটি বিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার চিমটি বিল সীমান্তে শূন্যলাইন থেকে প্রায় ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে গরু আনার সময় ওই বাংলাদেশিকে গুলি করেন বিএসএফ সদস্যরা। নিহত বাংলাদেশির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনার পর চুনারুঘাট সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানিয়েছেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।


কমেন্ট বক্স