ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি এখনও সেরাই আছে : কাসেমিরো

১ ঘন্টা আগে
মেসি এখনও সেরাই আছে : কাসেমিরো
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি মাঠে নামলে কী করতে পারেন, সে বিষয়ে আগে থেকেই ভালো ধারণা ছিল ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোর। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় অতীতে বহুবার মেসিকে প্রতিপক্ষ হিসেবে সামলানোর অভিজ্ঞতা রয়েছে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের।

তবে অতীতের সেই লড়াইগুলোকে পেছনে ফেলে এখন মেসির সতীর্থ হতে পেরে দারুণ খুশি ক্যাসেমিরো। বিশ্বসেরা এই ফুটবলারের সান্নিধ্য পাওয়ার আনন্দ একবিন্দুও লুকিয়ে রাখছেন না তিনি।

আজ রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৫টায় সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে মেসির অবিশ্বাস্য চার গোলের তাণ্ডব দেখার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্যাসেমিরো।

ক্যাসেমিরো বলেন, ‘দলে মেসিকে পাওয়ার অর্থই হলো এমন কিছু জাদুকরি মুহূর্ত পাওয়া। বিশ্বকাপের মঞ্চেও তিনি তা প্রমাণ করেছেন। আমাদের সবারই উচিত এই মুহূর্তগুলো দারুণভাবে উপভোগ করা, কারণ তিনি এমন একজন খেলোয়াড় ও ব্যক্তিত্ব যিনি কেবলই ইতিহাস গড়ে চলেছেন।’

এর আগেও মেসির প্রশংসায় পঞ্চমুখ হওয়া ক্যাসেমিরো আরও একবার সেই সুরেই কথা বললেন। ব্রাজিলিয়ান এই তারকা বলেন, ‘আজ মাঠে যা দেখলাম, তা কেবল মুগ্ধ হয়ে উপভোগ করার মতোই বিষয়। আমাদের উচিত তাকে সবসময় সমর্থন জুগিয়ে যাওয়া এবং তার পাশে থেকে খেলা চালিয়ে যাওয়া। কারণ তিনিই এখনো বিশ্বসেরা। মেসি প্রতিনিয়ত সারা পৃথিবীকে সেটাই বুঝিয়ে দিচ্ছেন। তাকে নিজেদের পাশে পাওয়া মানে দল হিসেবে আমরা নিঃসন্দেহে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠা।’

এদিকে মন্ট্রিযয়েলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার এই ঐতিহাসিক রাতে জালের দেখা পেয়েছেন স্বয়ং ক্যাসেমিরোও। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার কাছ থেকে গোল সচরাচর দেখা না গেলেও, গোলাপি জার্সির এই গোল উৎসবে দারুণ এক হেডার থেকে দলের প্রথম গোলটি করেন তিনি।


কমেন্ট বক্স