ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তপাত নয়, সমঝোতার রাজনীতি দেখতে চাই: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
১৬ ঘন্টা আগে
রক্তপাত নয়, সমঝোতার রাজনীতি দেখতে চাই: রাষ্ট্রপতি
আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, রক্তপাত নয়, সমঝোতার রাজনীতি দেখতে চাই।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনায় বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই, আমরা ধর্মীয় বিভেদ দেখতে চাই না। গণতান্ত্রিক সহনশীলতা দেখতে চাই।

রাজনৈতিক দলগুলোকে সংঘর্ষ না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, হানাহানি-সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা আর সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, এসময় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হতে হবে। তিনি বলেন, ‘সংঘাত নয়, সংঘর্ষ নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে সত্যিকারের ভালোবাসার সমাজ গড়তে হবে। ’

তিনি আরও বলেন, আমরা সবাই মিলে এমন সমাজ গড়ে তুলতে চাই যেখানে মানুষের মধ্যে মানুষের জন্য ভালোবাসা থাকবে।

জীবনের বিনিময়ে হলেও যেন আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে কাজ করতে পারি।


কমেন্ট বক্স