ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই জনের মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯১ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন সিলেট বিভাগের এবং অপরজন খুলনা বিভাগের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে এক হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩১৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দুই লাখ ২৭ হাজার ৬৭৩ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে। 

এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে মোট দুই লাখ দুই হাজার ৬৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৪ হাজার ৩৯৯ জন। 


কমেন্ট বক্স