ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধেকে নেমে এলো এইচএসসির পাসের হার

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
অর্ধেকে নেমে এলো এইচএসসির পাসের হার
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ ও দুটি মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। 

এদিকে, বিগত বছরের চেয়ে এবারো পাসের হার কমেছে। ২০২৫ সালে পাসের হার  ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসেবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

এদিকে, এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার কিছু আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। 

টানা দ্বিতীয় বছর পাসের হার ও জিপিএ-৫ দুটিই কমেছে। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর জিপিএ-৫ নেমে আসে ৬৯ হাজার ৯৭ জনে। এবার তা আরো প্রায় ২৯ হাজার কমেছে। দুই বছরে জিপিএ-৫ কমেছে প্রায় তিন-চতুর্থাংশ।


কমেন্ট বক্স