ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আবার রাজপথ উত্তপ্ত করছে বলে দাবি রাশেদ খাঁনের

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
জামায়াত আবার রাজপথ উত্তপ্ত করছে বলে দাবি রাশেদ খাঁনের
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামীলীগ। সোমবার (২ নভেম্বব) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক  পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দিবো!' লংমার্চ থেকে জামায়াতের আমিরের এমন বক্তব্যের পর শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর দায় কি জামায়াত এড়াতে পারে?  জামায়াত রাজপথকে উত্তপ্ত করছে, আর আন্দোলনের ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দিচ্ছে আওয়ামীলীগ। গতকাল মিরপুর, আশুলিয়া, গাজীপুরে সেটিই হয়েছে। ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করার ভয়ংকর প্লান নিয়ে আগাচ্ছে দেশবিরোধী শক্তিগুলো।

সরকার শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি আন্তরিক থাকার পরেও গতকাল জামায়াত-এনসিপির নেতাকর্মীরা সাধারণ শ্রমিকদের সংগঠিত করে মাঠে নামিয়েছিলো। আর মাঝখান দিয়ে আওয়ামীলীগের সন্ত্রাসীরা শ্রমিক সেজে পুলিশের গাড়ি, মানুষের পিকাপ ও গার্মেন্টসে আগুন লাগিয়ে চলে যায়। ঐ আগুন লাগানোর ঘটনায় ইতোমধ্যে আওয়ামীলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে। কিন্তু আওয়ামীলীগ কর্তৃক অগ্নিসন্ত্রাসের উস্কানিদাতা হিসেবে জামায়াতের আমিরকে কি আইনের আওতায় আনা উচিৎ নয়?’





কমেন্ট বক্স