ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ দিয়ে চার দেশের জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২ ঘন্টা আগে
হরমুজ দিয়ে চার দেশের জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধের মধ্যেই চার দেশের জন্য বিশেষ ছাড় দিয়েছে ইরান। দেশটির দাবি, ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজ এখন প্রণালিটি দিয়ে চলাচলের অনুমতি পাচ্ছে। তবে এ সুবিধার পেছনে রয়েছে তেহরানের নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ।

মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিটির উপপ্রধান আমির হায়াত-মোগাদ্দাম।

তিনি বলেন, ভারত, চীন, ইরাক ও কাতারের বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব দেশের জাহাজ নির্বিঘ্নে যাতায়াত করছে এবং যুক্তরাষ্ট্রও সেগুলোকে বাধা দিচ্ছে না বলে দাবি করেন তিনি।





কমেন্ট বক্স