বাধ্যতামূলক তিন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। আজ মঙ্গরবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরতি পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—খুলনা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হক; পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি কৃষ্ণ পদ রায়। এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (অতিরিক্ত পুলিশ কমিশনার) সরদার রকিবুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
পাশাপাশি অবসর হওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২১ আগষ্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আসাদুজ্জামান; পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আতিকুল ইসলাম ও পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেনকে অবসরে পাঠানো হয়।
গত ১৩ আগষ্ট পুলিশের অতিরিক্ত আইজিপি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামকে চাকরি থেকে অবসর দেওয়া হয়। পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৫ ধারা বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়।
কমেন্ট বক্স