ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘হাবু চোর’

মো. রকিবুল ইসলাম
২ বছর আগে
১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘হাবু চোর’
আগামী ১০ সেপ্টেম্বর দুপুর ২টায় রিলিজ পাচ্ছে এম এইচ মুন্না প্রডাকশনের ব্যানারে নির্মিত নাটক ‘হাবু চোর’। এই নাটকে গ্রামীণ পটভূমিতে একজন চোরের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি, নাটকটিতে বাস্তবতার আলোকে দৃশ্যায়ন হয়েছে বলে নির্মাতা জানায়।

এম এইচ মুন্নার রচনা ও পরিচালনায় "হাবু চোর" নাটকে অভিনয় করেছেন এম এইচ মুন্না, সুমন আহমেদ বাবু, মাসুদ রানা মিঠু, সঞ্জীব আহমেদ, সোনিয়া জাহান স্বপ্ন, কানিজ সূচী, শাহ আলম। নাটকটি এদিন এম এইচ মুন্না ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এম এইচ মুন্না প্রযোজনা প্রতিষ্ঠানের প্রধান এম এইচ মুন্না সংবাদকর্মীদের বলেন, ‘হাবু চোর’ নাটকটি দর্শকের চাহিদার উপর নির্ভর করে তৈরী করা হয়েছে। আশাকরি দর্শকদের ভালো লাগবে। তাই দেখার অনুরোধ রইলো।

উল্লেখ্য, দিনাজপুরের খানসামা উপজেলার বাসিন্দা এম এইচ মুন্না পেশায় একজন সংবাদকর্মী। তিনি এই পেশার সাথে অভিনয়ের সাথে সম্পৃক্ত হয়ে আলোচনা সৃষ্টি করেছেন।


কমেন্ট বক্স