ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন

মো. হারুন উর রশীদ
২ বছর আগে
ফুলবাড়ীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ১লক্ষ ২০হাজার নাগরিকদের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী সরকারী কলেজ হলরুমে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ। এমসময় দিনাপুরের স্মার্ট কার্ড বিতরণ সম্মনয়কারী সহিদুল ইসলাম, নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মনোয়ার হোসেন, স্ক্যানিং এন্ড ইকুয়্যাইপমেন্টে জহিরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রথম দিনে ফুলবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের ২হাজার ২শ নাগরিকদের মাঝে জাতীয়পত্র স্মার্ট কার্ড বিতনর করা হয়।

 


কমেন্ট বক্স