ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্টনে মিলল ২ নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২ বছর আগে
কার্টনে মিলল ২ নবজাতকের মরদেহ
নোয়াখালীতে কার্টনের মধ্য থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) সাবজেল হোসেন বিষয়টি জানিয়েছেন।

এলাকাবাসী জানান, স্থানীয়রা খালের পাড়ে একটি কার্টন পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দুই নবজাতকের মরদেহ কাঁথা মোড়ানো অবস্থায় একটি কার্টন থেকে উদ্ধার করে।

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) সাবজেল হোসেন বলেন, নবজাতকদের মরদেহ ৬-৭ মাস বয়সী মিসক্যারেজের ছিল। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে ছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ দুটি কে বা কারা ফেলে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ।


কমেন্ট বক্স