ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ডেঙ্গু মশার বৃদ্ধি প্রতিরোধে পৌরসভায় উদ্যোগ গ্রহণ

মো. হারুন উর রশীদ
২ বছর আগে
ফুলবাড়ীতে ডেঙ্গু মশার বৃদ্ধি প্রতিরোধে পৌরসভায় উদ্যোগ গ্রহণ
দিনাজপুরের ফুলবাড়ী পৌরবাসীকে মশার উপদ্রব থেকে নিরাপদ রাখতে ও ডেঙ্গু মশার বৃদ্ধি প্রতিরোধে পৌরসভায় উদ্যোগে মশা নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত¡রের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মশা নিধন অভিযান শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় ফুলবাড়ী পৌর সচিব সৈয়দ মুুহাম্মদ আলী, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমনসহ স্থানীয় সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।  

পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জনান, পৌরসভার প্রতিটি এলাকায় এই মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। সেই সাথে মশার প্রজনন রোধে নিজ বাড়ী ঘরের আশ-পাশ এলাকা পরিস্কার রাখার জন্য পৌরবাসীকে  অনুরোধ করেন। 



 


কমেন্ট বক্স