ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টকসই বেড়িবাঁধের দাবীতে মানববন্ধন

উত্তম কুমার হাওলাদার
২ বছর আগে
টকসই বেড়িবাঁধের দাবীতে মানববন্ধন
টেকসই বেড়িবাঁধের দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবাররা।

সোমাবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার টিয়াখালী ব্রিজ সংলগ্ন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচীতে কৃষকসহ ক্ষতিগ্রস্ত পরিবারের নরী পুরুষ অংশগ্রহন করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা, মো.শাহীন মোল্লা, মো.সোহেল মোল্লা, ভ‚ক্তভোগী কৃষক মো. মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসা.হালিমা আয়শা এবং মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টেকসই বেড়িবাঁধ না থাকায়, জোয়ারের সময় প্লাবিত প্রায় ২৫০ পরিবার এবং চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে। তাই এ মানববন্ধনে টেকসই বেড়িবাঁধের দাবী জানান তারা।
 


কমেন্ট বক্স