ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায় নিল বর্ষা হিমেল হাওয়ায় শীতের আগমনী বার্তা

শেখ নয়ন ফয়েজী
২ বছর আগে
বিদায় নিল বর্ষা হিমেল হাওয়ায় শীতের আগমনী বার্তা
বর্ষাকাল বিদায় নিয়েছে। হেমন্ত আসতেই দেশে ঢুকছে উত্তুরে হিমেল হাওয়া। কমতে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। কুয়াশার চাদর ঢেকে নিচ্ছে গ্রামের ভোর-সন্ধ্যার প্রকৃতি। শিশির ভেজা ঘাস, শেষ রাতের ঠান্ডা বাতাস আর কুয়াশার আবেশ জানান দিচ্ছে—শীত এলো বলে! ভোর রাতে হালকা কম্বল বা চাদর গায়ে মুড়ে না দিলে ওম-উষ্ণতা মিলছে না।

আবহাওয়াবিদরা বলছেন, শীতের হিমেল হাওয়া পুরোপুরি আসতে অক্টোবর পেরিয়ে যাবে। তবে গ্রামাঞ্চলে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। ভোরের কুয়াশায় মিলছে শীতের আগমনী বার্তা। তবে তুলে রাখা মোটা কাপড়ের প্রয়োজন এখনো আসেনি। অক্টোবর মাসজুড়েই থাকতে পারে বৃষ্টির প্রভাব।

 দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

বুধবার খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার রাজশাহী, ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

 


কমেন্ট বক্স