ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়িতে লরির ধাক্কায় প্রাইভেটকার আরোহী নিহত

মো. রোকনুজ্জামান খান
২ বছর আগে
রাজবাড়িতে লরির ধাক্কায় প্রাইভেটকার আরোহী নিহত
রাজবাড়িতে প্রাইভেটকারের পেছনে বিদ্যু‌তের খুঁটিবোঝাই লরির ধাক্কায় এক প্রাইভেটকার আরোহী নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মকুল হালদার (৫০)। তিনি জেলার পাংশা পৌর শহরের মৃত অশ্বীনি হালদারের ছেলে।

স্থানীয়‌দের বরা‌ত দিয়ে রাজবাড়ীর ট্রা‌ফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল জানান, ভাড়ায় চালিত একটি প্রাই‌ভেটকা‌রে মকুল হালদার সকালে পাংশা থেকে ঢাকার উদ্দেশ্যে যা‌চ্ছিলেন। প‌থে সদর উপ‌জেলার পল্লী বিদুৎ এলাকায় আস‌লে পেছ‌নে থাকা বিদ্যু‌তের খুঁটিবোঝাই একটি লরি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে মকুল হালদার গুরুতর আহত হন। প‌রে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

তারক চন্দ্র পাল আরও জানান, ঘটনার পরপরই ল‌রির চালক পলাতক র‌য়ে‌ছেন। তাঁকে আটকের চেষ্টা অব‌্যাহত রয়েছে।
 


কমেন্ট বক্স