কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা দুই যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা হতে ৪টার মাঝে যেকোনো সময় উখিয়ার ৪নং রাজাপালং ইউপির রোহিঙ্গা ক্যাম্প-২০'র ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে ইটের সলিং রাস্তা হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়ার ওসি শামীম হোসেন।
নিহতরা হলেন, উখিয়ার ক্যাম্প-২০'র ব্লক-বি/৬'র বাসিন্দা আবদুল গনির ছেলে রহমত উল্যাহ(২৫) ও একই ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৯)।
ওসি শামীম জানান, ভোররাতের কোন একসময় রোহিঙ্গা ক্যাম্প-২০'র ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে ইটের রাস্তার উপর রহমত ও ইমাম হোসেন রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া যায়।এপবিএিন উখয়িা থানা পুলিশকে সংবাদ দিলে একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করে ময়না তদন্তরে জন্য ভিকটিমদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ। ঘটনার পর থেকে পুলিশিং টহল ও গোয়ন্দো নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
কমেন্ট বক্স