ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
২ বছর আগে
আওয়ামী লীগ-ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের
আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী (দিদার) নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেছে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি।

আজ শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে, আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী (দিদার) নির্মমভাবে নিহত হয়েছেন এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

    গোপালগঞ্জে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহতগোপালগঞ্জে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত

‘এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, স্থিতিশীলতা ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে অসামঞ্জস্যপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দাবি করছে, অনতিবিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনানুগ বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহত শওকত আলীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে, এ ঘটনার যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’


কমেন্ট বক্স