ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় পিঠা উৎসব অনুষ্ঠিত

মো. রকিবুল ইসলাম
২ বছর আগে
খানসামায় পিঠা উৎসব অনুষ্ঠিত
দিনাজপুরের খানসামা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পিঠা উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে এই উৎসবের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনোরঞ্জন রায়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পিঠা উৎসব উদ্বোধন শেষে হরেক রম পিঠা দিয়ে তৈরী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ৫স্টল পরিদর্শন করেন শিক্ষকরা।

এবিষয়ে ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন রায় বলেন,  একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম ও সামাজিক কাজে সম্পৃক্ত করতে পারলে উদ্দেশ্য সফল হবে। সেই সাথে বাঙালির পিঠাপুলির ঐতিহ্য টিকিয়ে রাখতে এই আয়োজন।


কমেন্ট বক্স